Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সেনবাগে বিএনপির ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Advertisement

Icon

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ০৯:০৬ পিএম

সেনবাগে বিএনপির ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান। ফাইল ছবি

Advertisement

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আয়-ব্যয়ের হিসাব (রিটার্ন) দাখিল না করায় নোয়াখালীর সেনবাগে আবদুর রহমান নামে এক বিএনপির ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া আবদুর রহমান উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

আবদুর রহমান নোয়াখালী জেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক ও উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আয়-ব্যয়ের হিসাব (রিটার্ন) দাখিল না করায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না- তা ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। পরে কারণ দর্শানোর জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ) ২০০৯ এর  ৩৪(৪)(ছ) অনুযায়ী তাকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হলো।
 
বরখাস্তের চিঠির বিষয়টি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত এসিল্যান্ড রক্তিম চৌধুরী জানান, স্যার ছুটিতে গেছেন। আর  ইউপি চেয়ারম্যান বরখাস্তের বিষয়ে আমার জানা নেই।

এ ব্যাপারে চেয়ারম্যান আবদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

Advertisement

ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপি বরখাস্ত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম