Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মালয়েশিয়ায় পাচারের আগেই ২৬ রোহিঙ্গা উদ্ধার

Icon

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০১৯, ০১:৩৬ পিএম

মালয়েশিয়ায় পাচারের আগেই ২৬ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের মহেশখালী থেকে উদ্ধার হওয়া ২৬ রোহিঙ্গা। ছবি: যুগান্তর

Advertisement

অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ২৬ রোহিঙ্গাকে কক্সবাজারের মহেশখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার থেকে রোববার গভীর রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এক পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

আটক কবির আহমেদ উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, শনিবার ও রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামে কবির আহমেদের বাড়ি থেকে ১২ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় বাড়ির মালিক কবির আহমেদকে আটক করা হয়েছে। 

অন্যদিকে কালারমার ছড়া থেকে উদ্ধার করা হয় আরও ১৪ জনকে। উদ্ধারকৃতদের বেশিরভাগই নারী ও শিশু।

পাচারকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে উদ্ধারকৃত রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Advertisement

রোহিঙ্গা উদ্ধার মহেশখালী

Advertisement

আরও পড়ুন

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

ইয়াবাসহ আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার

ইয়াবাসহ আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম