Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশাল সিটির প্যানেল মেয়র লিটু-খোকন-লুনা

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০২:৩৪ পিএম

বরিশাল সিটির প্যানেল মেয়র লিটু-খোকন-লুনা

বরিশাল সিটি কর্পোরেশনে প্যানেল মেয়র নির্বাচনে বিজয়ীরা। ছবি: যুগান্তর

Advertisement

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরভবনের তৃতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু ১ নম্বর প্যানেল মেয়র এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ২ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুধু সংরক্ষিত অর্থাৎ ৩ নম্বর প্যানেল মেয়র পদে ভোট হয়েছে। এ পদে ৫ জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে সর্বোচ্চ ২৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ৪-এর কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন ২-এর কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম। তিনি ভোট পেয়েছেন ৯টি। 

বাকি তিনজন মিলে পেয়েছেন ৭ ভোট। এ নির্বাচনে ১০ জন সংরক্ষিত ও ৩০ জন সাধারণসহ ৪০ জন ভোটার ছিলেন। যাদের মধ্যে ৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, গত বছর ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথগ্রহণ করেন। ২৩ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন তারা। এর প্রায় সাত মাস পর বৃহস্পতিবার প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।

Advertisement

বরিশাল সিটি কর্পোরেশন প্যানেল মেয়র

Advertisement

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত

মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত

রাজশাহীতে ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে ১০৩টি ককটেল উদ্ধার

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম