Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফখরুলের শূন্য আসনে আওয়ামী লীগের প্রার্থী নিকেতা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ মে ২০১৯, ০৯:১৬ পিএম

ফখরুলের শূন্য আসনে আওয়ামী লীগের প্রার্থী নিকেতা

ছবি: সংগৃহীত

Advertisement

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা। 

এ আসনে নির্বাচিত হয়েও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করে আগামী ২৪ জুন উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বোর্ডের সদস্য ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে টি জামান নিকেতাকে।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদরের এই আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না। তখন মহাজোট থেকে জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে প্রার্থী করা হয়েছিল।

ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে উপনির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

Advertisement

বগুড়া

Advertisement

আরও পড়ুন

আপত্তিকর ভি‌ডিও ভাইরাল সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন

সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সেই নেতা

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সেই নেতা

বাবার বেকারত্ব, মায়ের সংগ্রাম—জিপিএ-৫ পেয়ে চমকে দিল যমজ বোন

বাবার বেকারত্ব, মায়ের সংগ্রাম—জিপিএ-৫ পেয়ে চমকে দিল যমজ বোন

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম