Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হেলিকপ্টারে আ’লীগের কর্মিসভায় এমপি মহিব

Advertisement

Icon

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০১৯, ০৫:৪৫ পিএম

হেলিকপ্টারে আ’লীগের কর্মিসভায় এমপি মহিব

হেলিকপ্টার নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এসে আওয়ামী লীগের কর্মিসভায় অংশ নিয়েছেন এমপি মহিব্বুর রহমান মহিব

Advertisement

হেলিকপ্টার নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এসে আওয়ামী লীগের কর্মিসভায় অংশ নিয়েছেন এমপি মহিব্বুর রহমান মহিব।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি মহিব্বুর রহমান মহিব, তার সহধর্মীনি, দুই ছেলে ও সমাজসেবক হাজী লিকন তালুকদারকে নিয়ে একটি হেলিকপ্টার উপজেলা পরিষদ চত্বরে এসে অবতরণ করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্লোগান দিয়ে এমপিকে স্বাগত জানান। পরে পূর্বঘোষিত উপজেলা আওয়ামী লীগের কর্মিসভায় তিনি যোগদান করেন তিনি।

জানা গেছে, পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীসহ প্যানেলের সমর্থনে আওয়ামী লীগের কর্মীসভার আয়োজন করা হয়।

সভায় এমপি মহিব্বুর রহমান মহিব ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর প্রমুখ বক্তব্য দেন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন আবু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌসী পারভীনের পক্ষে ভোট চান তারা।  

এই সভা শেষে সফরসঙ্গী নিয়ে দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে এলাকা ত্যাগ করেন এমপি মহিব্বুর রহমান মহিব।

Advertisement

পটুয়াখালী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম