Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

Advertisement

Icon

নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০ জুন ২০১৯, ০৩:৪৫ এএম

নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

ফতুল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধ। ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে লিপু (৩২) নামে যুবক নিহত হয়েছেন।

ডিবির দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার গভীর রাতে ফতুল্লার দাপা বালুর মাঠ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। 

নিহত লিপু পিলকুনি এলাকার মৃত শামসুল হকের ছেলে বলে জানা গেছে।  

ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, বুধবার লিপুকে গ্রেফতার করা হয়। রাতে তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডিবির একটি দল। দাপা বালুর মাঠ এলাকায় পৌঁছালে লিপুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। 

এক পর্যায়ে লিপুর সহযোগীরা পালিয়ে যায়। পরে লিপুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

লিপুর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এনামুল হক।

Advertisement

বন্দুযুদ্ধ যুবক নিহত

Advertisement

আরও পড়ুন

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম