Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোনাগাজীতে স্কুলছাত্রী উত্ত্যক্তকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Advertisement

Icon

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ০৬:৩৪ পিএম

সোনাগাজীতে স্কুলছাত্রী উত্ত্যক্তকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সোনাগাজীতে স্কুলছাত্রী উত্ত্যক্তকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। ছবি: যুগান্তর

Advertisement

ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আরিফুল ইসলাম (২৭) নামে এক অটোরিকশাচালককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

বুধবার সকালে সোনাগাজী বাজারের জিরো পয়েন্ট থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিনের নেতৃত্বে বিক্ষুব্ধ এলাকাবাসী আরিফকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। 

দুই সন্তানের জনক আরিফ সোনাগাজী পৌরসভার ৬নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের ক্বারী সাহেবের বাড়ির আবুল কালামের ছেলে।  

ছাত্রীর পরিবার ও স্কুল কর্তৃপক্ষ জানায়, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়া-আসার সময় গত কয়েক দিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। 

সোমবার ওই ছাত্রীর স্কুল ব্যাগের মধ্যে একটি মোবাইল ফোন দিয়ে তাকে ফোন করতে বলে।  ছাত্রী বিষয়টি বাড়িতে গিয়ে তার মাকে জানিয়ে সে ভয়ে স্কুলে যাবে না বলে জানিয়ে দেয়।

আরিফের অত্যাচারে ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়ার বিষয়টি ছাত্রীর বাবা স্কুল কমিটি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করেন।

বিষয়টি জানতে পেরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিনের নেতৃত্বে ছাত্রীর গ্রামের বিক্ষুব্ধ লোকজন আরিফকে সোনাগাজী বাজারের জিরো পয়েন্ট থেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। 

এ ব্যাপারে ছাত্রীর বাবা বাদী হয়ে অটোরিকশাচালক আরিফুল ইসলামকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

স্কুলছাত্রী উত্তক্ত্য অটোরিকশাচালক গণধোলাই পুলিশ আটক

Advertisement

আরও পড়ুন

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা

বাবার বিএনপি সদস্যপদ জালিয়াতি করে সার ডিলারশিপ নিলেন ছাত্রলীগ নেতা

বাবার বিএনপি সদস্যপদ জালিয়াতি করে সার ডিলারশিপ নিলেন ছাত্রলীগ নেতা

৩০ হাজার টাকা বেতন দাবি শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ঠাকুরগাঁও উপনির্বাচন প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম