Logo
Logo
×

সারাদেশ

ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করায় আটক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ১২:৩৮ পিএম

ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করায় আটক

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি বিকৃত করা একটি পোস্ট শেয়ার করায় আলাউদ্দিন (৪০) নামে এ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে তাকে আটক করা হয়।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলাউদ্দিন থানা হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটক আলাউদ্দিন উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকার নূর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ‘গত ১৩ জুলাই  ফেসবুকে বিডি নিউজ’ (BD News) নামে একটি আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। বৃহস্পতিবার আলাউদ্দিন ওই ছবি দুটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন।

পুলিশ আরও জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিকৃত করা ছবির পোস্টটি শেয়ার করার পরপরই অনেকেই তাকে পোস্টটি ডিলিট করতে অনুরোধ জানালেও সে কথা মানেননি আলাউদ্দিন।

 

আটক যুবক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

Live Icon সর্বশেষ
সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না অভিযোগের ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলল জনপ্রশাসন মন্ত্রণালয় রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫৬১ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা