Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বানের পানিতে খেলতে গিয়ে নৌকাডুবি, ২ বোনসহ নিহত ৫

Advertisement

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০১৯, ০২:৩০ পিএম

Advertisement

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বানের পানিতে খেলতে গিয়ে নৌকাডুবির ঘটনায় দুই বোনসহ পাঁচজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আলনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুবর্ণা (১৮) ও তার বোন ঝুমা (১০)। এই দুজন কালিকাপুর গ্রামের খবিরউদ্দিনের মেয়ে। অন্য তিনজন হলো- জান্নাত বেগম (১০) রতশি (১০) ও অন্তরা (১৬)। তাদের বাড়িও একই এলাকায়। শেষের তিনজন সুবর্ণার খালাতো বোন।

স্থানীয়দের বরাত দিয়ে সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, বেলা ১১টার দিকে উপজেলার আলনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে নিখাই বিলে বানের পানিতে নৌকা নিয়ে খেলতে যায় ৯ তরুণী ও শিশু।  

এ সময় নৌকাটি উল্টে পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও দুই বোনসহ পাঁচজন নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ থানায় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Advertisement

জামালপুর নৌকাডুবি নিহত

Advertisement

আরও পড়ুন

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম