Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হেলপার চালাচ্ছিল কাভার্ডভ্যান, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশত বাস যাত্রী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও

প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ০১:৫৭ পিএম

হেলপার চালাচ্ছিল কাভার্ডভ্যান, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশত বাস যাত্রী

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পণ্যবোঝাই কাভার্ডভ্যানের ধাক্কায় অল্পের জন্য রক্ষা পেলেন দোয়েল পরিবহনের একটি বাসের অর্ধশত যাত্রী।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রীবোঝাই বাসটিকে কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো ন- ১৫-৬৭১৫) একাধিকবার ধাক্কা দিলে এর কাচ ভেঙে বেশ কয়েকজন যাত্রী আহত হন।  

তখন কাভার্ডভ্যানের হেলপার এটি চালাচ্ছিল। এটির ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের আরও একটি বাসসহ ব্রিজের ঢাল থেকে গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়।  

এ সময় আতঙ্কে অনেক যাত্রী বাস থেকে লাফিয়ে পড়েন। পরে পথচারী ও যাত্রীরা ধাওয়া দিয়ে কাভার্ডভ্যানটি আটক করে হাইওয়ে থানার ওসি শেখ কাইয়ুম আলীকে ফোন দেন।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার এসআই মাহাবুব ঘটনাস্থলে এসে চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যান। পুলিশের জিজ্ঞাসাবাদে চালক জানান, কাভার্ডভ্যানটি হেলপার চালাচ্ছিল। তার কোনো লাইসেন্সও নেই।   

হাইওয়ে থানার ওসি শেখ কাইয়ুম আলী জানান, চালক ও হেলপারসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় একাধিক মামলা দেয়া হয়েছে।

Advertisement

অর্ধশত বাস যাত্রী

Advertisement

আরও পড়ুন

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

রূপপুরের পথে ইউরোনিয়াম

রূপপুরের পথে ইউরোনিয়াম

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম