Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে রাস্তায় আগুনে পুড়ল ওষুধভর্তি গাড়ি

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ১০:৫৪ পিএম

গাজীপুরে রাস্তায় আগুনে পুড়ল ওষুধভর্তি গাড়ি

গাজীপুরে রাস্তায় আগুনে পুড়ল ওষুধভর্তি গাড়ি

Advertisement

গাজীপুরে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-জয়দেবপুর সড়কে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানটিতে হঠাৎ আগুন ধরে যায়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি একেএম কাউসার আহমেদ চৌধুরী জানান,চট্টগ্রামের অ্যালবিন ফার্মাসিটিক্যাল লিমিটেড ওষুধ কারখানার ওষুধ ভর্তি একটি কাভার্ড ভ্যান চান্দনা চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে দাঁড় করানো ছিল। কাভার্ড ভ্যানটির ইঞ্জিন থেকে হঠাৎ করে আগুনে সূত্রপাত হয়।পরে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

আগুনে কাভার্ড ভ্যানটি সম্পূর্ণ পুড়ে গেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। যান্ত্রিক ত্রুটির কারণে ওই গাড়িতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

গাজীপুর

Advertisement

আরও পড়ুন

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম