Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সিরাজগঞ্জের যমুনায় বিয়ের নৌকাডুবিতে নিহত ২

Advertisement

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৯, ০৩:১২ পিএম

সিরাজগঞ্জের যমুনায় বিয়ের নৌকাডুবিতে নিহত ২

Advertisement

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতে বিয়ের বরযাত্রী বোঝাই নৌকা ডুবে দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ছয় বরযাত্রী। বুধবার দুপুরে উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম সিন্নারচর এলাকায় ওই নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

ইউএনও মো. জাহিদ হাসান সিদ্দিকী জানান, জামালপুর জেলার সরিষাবাড়ী থেকে আসা বিয়ের বরযাত্রী বোঝাই একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল।

নৌকাটি সিন্নারচর এলাকায় পৌঁছলে যমুনার প্রবল স্রোতে ডুবে যায়। এতে আট বরযাত্রী নিখোঁজ হন।  পরে দুজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।  অন্যদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছেন।

Advertisement

নৌকাডুবি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম