Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দীর্ঘদিনের প্রতিক্ষিত স্বপ্নপূরণ হচ্ছে চাঁদপুরবাসীর

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ০৬:০৬ পিএম

দীর্ঘদিনের প্রতিক্ষিত স্বপ্নপূরণ হচ্ছে চাঁদপুরবাসীর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক, ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘদিনের প্রতিক্ষিত স্বপ্নপুরণ হচ্ছে চাঁদপুরবাসীর। তাহলো, চাঁদপুরে স্থাপিত হচ্ছে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, চাঁদপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে যাচ্ছে। অন্য বিশ্ববিদ্যালয়ের মতো এ বিশ্ববিদ্যালয় হবে। অন্য বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কাউন্সিল যেভাবে হয় এ বিশ্ববিদ্যালয়েও সেভাবে হবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর থাকবেন রাষ্ট্রপতি।

তিনি যোগ করেন, ‘সিন্ডিকেটের গঠন সম্পর্কে বলা আছে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি, সরকার কর্তৃক মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, সরকার কর্তৃক মনোনীত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থেকে একজন প্রতিনিধি এবং চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ থাকবেন।
 
 

 

 

Advertisement

বিশ্ববিদ্যালয় চাঁদপুর

Advertisement

আরও পড়ুন

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’

গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

ইবাদতে জীবন পার করতে চান পদত্যাগকারী আ.লীগ নেতা

ইবাদতে জীবন পার করতে চান পদত্যাগকারী আ.লীগ নেতা

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম