Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাওয়াল জাতীয় উদ্যানে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪২ পিএম

ভাওয়াল জাতীয় উদ্যানে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত

Advertisement

ঢাকার শাঁখারীবাজার থেকে আটক বিরল প্রজাতির কচ্ছপ শনিবার সকালে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে শুক্রবার রাতে ৩৫টি কচ্ছপ অবমুক্ত করা হয়।

ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, একটি চক্র নরসিংদী থেকে কচ্ছপগুলো ধরে এনে শাঁখারীবাজারে নিয়ে মাংস বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৩৫টি কচ্ছপ ও প্রায় এক মণ ওজনের কচ্ছপের মাংস উদ্ধার করা হয়। কচ্ছপগুলো অভয়ারণ্যে ছেড়ে দেয়া হলেও উদ্ধারকৃত মাংসগুলো একই পার্কের অন্য প্রাণীদের খাবার হিসেবে দেয়া হয়। এ সময় কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোতাহার হোসেনসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Advertisement

কচ্ছপ অবমুক্ত গাজীপুর

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষ

বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে স্ত্রীর আকুতি

বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে স্ত্রীর আকুতি

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

মা-বাবাকে খুঁজতে ৪৫ বছর পর বাংলাদেশে নেদারল্যান্ডসের সেলিনা

মা-বাবাকে খুঁজতে ৪৫ বছর পর বাংলাদেশে নেদারল্যান্ডসের সেলিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম