Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বেনাপোলে কেমিক্যাল শেডে আগুন, কোটি টাকার আমদানি পণ্য ছাই

Advertisement

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ০৬:৩৩ পিএম

বেনাপোলে কেমিক্যাল শেডে আগুন, কোটি টাকার আমদানি পণ্য ছাই

বেনাপোলে কেমিক্যাল শেডে আগুন

Advertisement

যশোরের বেনাপোল বন্দরে একটি কেমিক্যাল শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার আমদানি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার সকালে বন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল শেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কেমিক্যালের বিক্রিয়ায় বন্দরের ৩৫ নাম্বার শেডে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে বন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বেনাপোল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ বন্দরের উপ-পরিচালক আবদুল জলিলের নেতৃত্বে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। 

গোডাউন ইনচার্জ মনির হোসেন জানান, সকালে গোডাউন খুলেই ভিতরে আগুন দেখতে পেয়ে বন্দর পরিচালক ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। আনসার সদস্যরা পার্শের গোডাউন থেকে আগুন নিভানো গ্যাস এনে আগুনে নিক্ষেপ করলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন পরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে তিনি জানান, বন্দরের নিজস্ব ফায়ার ইউনিটের লোকবল কম থাকায় আগুন তাৎক্ষণিক নেভানো সম্ভব হয়নি। ফায়ার ইউনিটের সক্ষমতা বাড়ানোর জন্য তিনি বলেন।

বেনাপোল বন্দর পরিচালক প্রদোষ কান্তি দাস জানান, সকালে কেমিক্যালের ৩৫ নাম্বার শেডে হঠাৎ করে আগুন লেগে বেশকিছু মালামাল পুড়ে গেছে। কেন কীভাবে আগুন লেগেছে তা তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Advertisement

যশোর বেনাপোল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম