গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা রোধে গাজীপুরে ওমেরার রিটেইলার সম্মেলন
Advertisement
পূবাইল প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:১২ এএম
ওমেরার রিটেইলার সম্মেলনে অতিথিরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গ্যাস সিলিন্ডারের অপ্রত্যাশিত দুর্ঘটনা রোধে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের এলপিজি রিটেইলার সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ওমেরার গাজীপুর জেলা পরিবেশক মা এন্টারপ্রাইজের আয়োজনে বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তরার মমতাজ মহল বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিম খান। রিটেইলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওমেরা পেট্রোলিয়ামের নির্বাহী কর্মকর্তা শামসুল হক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ওমেরা পেট্রোলিয়ামের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা আকতার হোসেন সান্নামত, সাপ্লাই ম্যানেজমেন্ট ব্যবস্থাপক কাজী সোহেল আহমেদ, পরিবহন উন্নয়ন ব্যবস্থাপক তানভির চৌধুরী, সেলস ও মার্কেটিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান, ঢাকা বিভাগীয় ম্যানেজার সুজিত দাস, খান বার্নারের (অটো গ্যাস বার্নার) ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, গ্যাস সিলিন্ডারের সুরক্ষা বজায় রেখে বিক্রেতা থেকে ক্রেতা পর্যন্ত পৌঁছাতে হবে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধিতে রিটেইলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে ওমেরা।
ওমেরা এলপি গ্যাস কোম্পানির সাফল্য কামনা করে বক্তারা আরও বলেন, উৎপাদনস্থল থেকে ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা বাড়াতে রিটেইলাদের কাজ করতে হবে। সম্মেলনে গাজীপুর জেলার ৫ শতাধিক রিটেইলার উপস্থিত ছিলেন।
