Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে গাড়ি চুরি মামলায় চিটিং মণি গ্রেফতার

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ০২:০৪ পিএম

সিলেটে গাড়ি চুরি মামলায় চিটিং মণি গ্রেফতার

মুহিত সুলায়মান খান তানিম ওরফে মণি। ছবি: যুগান্তর

Advertisement

সিলেটে গাড়ি চুরি মামলায় এক লন্ডন প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মুহিত সুলায়মান খান তানিম ওরফে মণি। 

মঙ্গলবার সকালে মণিকে আদালতে পাঠিয়েছে সিলেট বিমানবন্দর থানা পুলিশ। 

এর আগে সোমবার রাতে গাড়ি চুরি মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর থানার ওসি সাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্ত্রীর বদৌলতে লন্ডনে গেলেও মাদকাসক্তি, প্রতারণা, জালিয়াতি থেকে দূরে সরতে পারেননি মণি। তাই সিলেটে পরিচিতি পেয়েছেন চিটিং মণি হিসেবে। 

মুহিত সুলায়মান খান তানিম ওরফে মণি নগরীর ফাজিলচিস্ত এলাকার ৯ নম্বর বাসার বাসিন্দা আবদুল মালেক খানের ছেলে। 

পুলিশ জানায়, শহরতলির বাদাঘাট এলাকার ব্যবসায়ী ফরিদ আহমদের ছোটভাই লিমন আহমদের সঙ্গে পরিচয় ছিল মণির। 

এর সূত্র ধরে গত ৪ সেপ্টেম্বর লিমনের কাছ থেকে তার বড় ভাই ফরিদ আহমদের ‘নোহা’ গাড়িটি কয়েক ঘণ্টার জন্য চেয়ে নেন প্রতারক মণি। 

ওই দিনই গাড়িটি নগরীর গোয়াইপাড়ার বাসিন্দা আবদুল্লাহর কাছে মাত্র এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেন। লিমন আহমদ গাড়িটি ফেরত চাইলে টালবাহানা শুরু করেন মণি। 

পরে লিমন জানতে পারেন তার ভাইয়ের গাড়িটি মণি বিক্রি করে দিয়েছে। 

এ ব্যাপারে গত সোমবার সকালে ফরিদ আহমদ বাদী হয়ে মণির বিরুদ্ধে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে নগরীর মজুমদারি এলাকার বিএম টাওয়ার মণিকে গ্রেফতার করে পুলিশ।

এর মাত্র দুই মাস আগে মণির পরিচয় হয় নগরীর এক রাইড শেয়ারিং চালকের। সেই সুবাদে মোটরসাইকেলটি মাসিক ভাড়া চুক্তিতে নিজে চালাবেন বলে নিয়ে আসেন মণি। এর পর মোটরসাইকেলটি অন্যত্র বিক্রি করে দেন। 

এরও আগে ২০০৩ সালে হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েছিলেন মণি। এর পর মাস তিনেক জেলও খাটেন তিনি।

Advertisement

সিলেট মামলা মণি গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

দুই সন্তানকে হত্যার পর ওড়না পেঁচিয়ে মায়ের আত্মহত্যা

দুই সন্তানকে হত্যার পর ওড়না পেঁচিয়ে মায়ের আত্মহত্যা

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

পর্যটননগরী কক্সবাজারে হোটেল-রিসোর্ট ছয়শ ফায়ার ছাড়পত্র মাত্র ২৩

ফায়ার ছাড়পত্র মাত্র ২৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম