Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধা খুন

Advertisement

Icon

মানিকগঞ্জ (সাটুরিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ০১:০৬ পিএম

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধা খুন

ফাইল ছবি

Advertisement

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধা খুন হয়েছেন। নিহতের নাম জ্যোৎস্না বেগম (৬০)।

রোববার রাতে উপজেলার উত্তর রৌহা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত জ্যোৎস্না ওই এলাকার মৃত আবদুল লতিফের স্ত্রী।

সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জেরে জ্যোৎস্নার সঙ্গে তার দেবর-ভাসুরদের হাতাহাতি হয়। এর একপর্যায়ে জ্যোৎস্না গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

এ অবস্থায় জ্যোৎস্নাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Advertisement

মানিকগঞ্জ খুন বৃদ্ধা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম