Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অবশেষে শিকলমুক্ত কালীগঞ্জের ৩ মাদ্রাসাছাত্র

Advertisement

Icon

আব্দুল গাফফার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০২:৫৭ পিএম

অবশেষে শিকলমুক্ত কালীগঞ্জের ৩ মাদ্রাসাছাত্র

কালীগঞ্জের ভাইয়াসুতি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ইফাদ, ইয়াসিন ও আজিজুল। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের ভাইয়াসুতি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেই তিন ছাত্র অবশেষে শিকলমুক্ত হয়েছে। 

গত বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক তাদের শিকলমুক্ত করেন।

ভাইয়াসুতি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ইফাদ, ইয়াসিন ও আজিজুলের বয়স ১৩ বছর। তাদের এক পা ছিল লোহার শিকলে তালাবদ্ধ। তাদের ২৪ ঘণ্টাই কাটত লোহার শিকলে তালাবদ্ধ অবস্থায়। 

এভাবেই প্রতিদিনের খাওয়া-দাওয়া, টয়লেট-গোসল, লেখাপড়া, ঘুম সবই চলছিল। বিষয়টি শুরুতে নজরে আসে স্থানীয় সাংবাদিকদের।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিকের। 

তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে গতকাল বুধবার ভাইয়াসুতি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় যান। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পান এবং ওই মাদ্রাসার হেফজখানায় অধ্যয়নরত ইফাদ, ইয়াসিন ও আজিজুলের পায়ের তালাবদ্ধ লোহার শিকল খুলে দেন। 

পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটিকে সতর্ক করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। 

ঘটনাস্থলে গিয়ে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সঙ্গে কথা বলেছি এবং ওই পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনকে সহকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। 

Advertisement

কালীগঞ্জ শিকলমুক্ত ছাত্র

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

এবার বেরিয়ে এলো মানিক পশারীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার রহস্য

এবার বেরিয়ে এলো মানিক পশারীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার রহস্য

হাওড়ের বাহেরবালি উচ্চবিদ্যালয় পানিতে ভাসে শিক্ষার বাতিঘর

পানিতে ভাসে শিক্ষার বাতিঘর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট আজ মর্যাদা রক্ষা চায় বিএনপি জয়ে মরিয়া জামায়াত

মর্যাদা রক্ষা চায় বিএনপি জয়ে মরিয়া জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম