Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যশোর অঞ্চলের ১৮ রুটের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০৮:২৬ পিএম

যশোর অঞ্চলের ১৮ রুটের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

Advertisement

যশোর অঞ্চলের ১৮ রুটে স্বেচ্ছায় কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিকরা। সড়ক আইন ২০১৮ সংশোধনসহ ১০ দফা দাবিতে রোববার সকাল থেকে পরিবহন চলাচল বন্ধ হয়েছে।

বাইরে থেকে যশোরে কোনো যাত্রীবাহী বাস আসেনি। দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচলও বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

জানা গেছে, গত ১৪ নভেম্বর যশোরে অনুষ্ঠিত সমাবেশ থেকে সড়ক আইন ২০১৮ সংশোধনসহ ১০ দফা দাবি করা হয়। রোববার সকাল থেকে যশোর ১৮ রুটের শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেছেন। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

মণিহার এলাকার বাসিন্দা অনন্যা দাস বলেন, সকালে রাস্তায় বেরিয়ে দেখি সব পরিবহন চলাচল বন্ধ। সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার দূরপাল্লার যাত্রীরা। দাবি আদায়ে সাধারণ মানুষে জিম্মি করা কালচার বন্ধ করা উচিত।

যশোর কেন্দ্রীয় পুরাতন বাস টার্মিনালে নয়ন নামে এক যাত্রী বলেন, ঢাকা যাওয়ার জন্য বাঘারপাড়ার ছাতিয়ানতলা থেকে যশোরে এসে শুনি বাস চলছে না। অসুস্থ স্ত্রীকে নিয়ে ঢাকায় চিকিৎসার জন্য যেতে চাইলেও এখন আর যেতে পারছি না।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনূর রশীদ বাচ্চু জানান, ফাঁসির দড়ি নিয়ে শ্রমিকরা পরিবহনে কাজ করতে রাজি নয়। তাই তারা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেছেন। এটা কোনো ইউনিয়ন বা ফেডারেশনের পূর্ব নির্ধারিত কর্মসূচি নয়। পরিবহন শ্রমিকরা ইচ্ছামত কর্মবিরতি শুরু করেছেন।

যশোরে পুলিশ সুপার মঈনুল হক বলেন, পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে, কর্মবিরতির ডাক দেয়নি। শ্রমিকরা স্বেচ্ছায় যার যার মত কর্মবিরতি পালন করছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে আলোচনার জন্য ডেকেছি। শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করবো।

Advertisement

যশোর

Advertisement

আরও পড়ুন

আবরার ফাহাদ হত্যাকাণ্ড: সাত বছরেও রায় কার্যকর হয়নি, পরিবারের ক্ষোভ

আবরার ফাহাদ হত্যাকাণ্ড: সাত বছরেও রায় কার্যকর হয়নি, পরিবারের ক্ষোভ

গণপিটুনিতে নিহত সেলিম খান ও তার ছেলের লাশ উত্তোলন

গণপিটুনিতে নিহত সেলিম খান ও তার ছেলের লাশ উত্তোলন

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম