Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শিশুর

Advertisement

Icon

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০২:০০ পিএম

Advertisement

সিলেটে ওসমানীনগর উপজেলায় আরবি পড়তে মসজিদে যাওয়ার সময় এসএ পরিবহনের কাভার্ডভ্যানচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম তাওহিদা বেগম (৫)।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের চকআতাউল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তাওহিদা উপজেলার চকআতাউল্যা গ্রামের আবদুল মতিনের মেয়ে। 

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইন উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে আরবি পড়তে স্থানীয় মসজিদে যাচ্ছিল তাওহিদা।  সড়ক পারাপার হতে গিয়ে সিলেটগামী এসএ পরিবহনের (ঢাকা মেট্রো-উ-১১-৩৭৮৬) কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাওহিদা মারা যায়। 

হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

সিলেট শিশু নিহত

Advertisement

আরও পড়ুন

জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’

গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

ইবাদতে জীবন পার করতে চান পদত্যাগকারী আ.লীগ নেতা

ইবাদতে জীবন পার করতে চান পদত্যাগকারী আ.লীগ নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম