Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কলমাকান্দা সীমান্তে দেড় কোটি টাকার কষ্টিপাথর জব্দ

Advertisement

Icon

নেত্রকোনা ও কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০১:১১ পিএম

কলমাকান্দা সীমান্তে দেড় কোটি টাকার কষ্টিপাথর জব্দ

কলমাকান্দা সীমান্তে দেড় কোটি টাকার কষ্টিপাথর জব্দ। ছবি-যুগান্তর

Advertisement

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাতে ওই উপজেলার নাজিরপুর বাজারের পাশে বাবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া নয়েল সরকারের ঘরে পুলিশ অভিযান চালিয়ে পাথরটি জব্দ করে।

এসময় পাচারকারি চক্রের অন্যতম হোতা নয়েল সরকার (৩৮) পালিয়ে গেলেও চক্রটির সদস্য মো. আলমগীর (১৯) নামের একজনকে আটক করা হয়ছে। 

আটককৃত আলমগীর কলমাকান্দা উপজেলার ছয়টাক্কার ব্রিজ এলাকায় শাহজাহান মিয়ার ছেলে। 

নয়েল সরকার (৩৮) কলমাকান্দার নলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্মৃতাকে বিয়ে করার সূত্রে ৯ বছর ধরে কলমাকান্দায় থাকেন। তিনি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের মৃত নির্বান সরকারের ছেলে।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, গোপনে খবর পেয়ে ত্রেতা সেজে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করে ওই পাথরটি জব্দ করা হয়েছে। পাথরটির ওজন ছয় কেজি সাতশ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

ওসি আরও জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নয়েল সরকার ও মো. আলমগীরসহ অজ্ঞাত তিন/চার জনের নামে মামলা করা হয়েছে। আর আটক আলমগীরকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement

কষ্টিপাথর জব্দ

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম