Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

তাহিরপুরের সেই এএসআই জহিরুলকে প্রত্যাহার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১০:১৫ পিএম

তাহিরপুরের সেই এএসআই জহিরুলকে প্রত্যাহার

এএসআই জহিরুল ইসলাম। ফাইল ছবি

Advertisement

সুনামগঞ্জের তাহিরপুর থানার আলোচিত এএসআই জহিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার দুপুরে এক দাফতরিক আদেশে তাকে বদলি করা হয়।

কিন্তু বদলি ঠেকাতে রহস্যজনক কারণে দায়িত্বশীলরা তার বদলি বা প্রত্যাহারের বিষয়টি চেপে রাখেন। হঠাৎ বদলির আদেশ পেয়ে তা ঠেকাতে এএসআই জহিরুল ব্যস্ত হয়ে পড়েন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জহিরুলকে তাহিরপুর থেকে প্রত্যাহার করে শাল্লা থানায় বদলি করা হয়েছে।

এএসআই জহিরুলের বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে নদীর তীর কেটে বালু-পাথর উত্তোলনকারীদের সহায়তা দিয়ে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

জানা গেছে, তদবির করে চলতি বছরের ৯ জুলাই এএসআই জহিরুল ছাতক থানা থেকে তাহিরপুর থানায় বদলি হয়ে আসেন। তাহিরপুর থানার আওতাধীন বাদাঘাট পুলিশ ফাঁড়িতে যোগ দেয়ার পরই বালু-পাথর সমৃদ্ধ সীমান্ত নদী জাদুকাটায় অপকর্মে তিনি জড়িয়ে পড়েন।

অবৈধ সেইভ মেশিন ও নদীর তীর কেটে বালু-পাথর লুটেরাদের সঙ্গে তিনি গোপন সমঝোতা করেন। রাতের আঁধারে নদীর তীর কেটে বালু-পাথর লুটের সুবিধা দিয়ে জহিরুল নৌকা, ট্রলার ও প্রতি ফুট হারে বখরা আদায় শুরু করেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জহিরুল বদলির কথা স্বীকার করলেও তার বিরুদ্ধে আনা নানা অভিযোগ তিনি অস্বীকার করেন।

Advertisement

সুনামগঞ্জ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম