Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ঈশ্বরদীতে পদ্মায় ধরা পড়ল ৭০ কেজির বিরল পাখি মাছ!

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩ পিএম

ঈশ্বরদীতে পদ্মায় ধরা পড়ল ৭০ কেজির বিরল পাখি মাছ!

বিরল প্রজাতির পাখি মাছ

Advertisement

পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীতে ৭০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির পাখি মাছ ধরা পড়েছে।

পদ্মা নদীতে বেড়জাল ফেলে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ে এই মাছ। রোববার মাছটি ঈশ্বরদীর দাদাপুর হাটে আনা হয়।

এ সময় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশাল আকৃতি ও বিরল প্রজাতির এই মাছটি দেখতে বহু লোকজনের ভিড় জমে যায় ওই হাটে।

মাছ ব্যবসায়ী মো. রতন জানান, পদ্মা নদীতে জেলেদের বেড়জালে ধরা পড়ে এই মাছ। মাছটি কেটে প্রতি কেজি ৭৫০ টাকা দরে ২৮ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান জানান, মাছটির পিঠের দিকে পাখার মতো আছে সে কারণে এটিকে পাখি মাছ বলেন জেলেরা। এটি মূলত সামুদ্রিক মাছ। সমুদ্র থেকে মাছটি পদ্মায় চলে এসেছিল বলে ধারণা করেন তিনি।

Advertisement

পাবনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম