Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটের হাওরে ঘাস দিয়ে ঢাকা তরুণীর মস্তকবিহীন লাশ

Advertisement

Icon

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ০১:১৯ এএম

সিলেটের হাওরে ঘাস দিয়ে ঢাকা তরুণীর মস্তকবিহীন লাশ

সিলেটের হাওর। ফাইল ছবি

Advertisement

সিলেটের ওসমানীনগরের ঝুগিডুরা হাওর থেকে মস্তকবিহীন অজ্ঞাতনামা এক তরুণীর (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার রাত ৮টার দিকে উপজেলার বুরঙ্গা ইউপির প্রথমপাশা ঝুগিডুরা হাওর থেকে লাশটি উদ্ধার ওসমানীনগর থানা পুলিশ। 

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক তরুণীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে পুলিশ ঝুগিডুরা হাওরে পানির মধ্যে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় তরুণীর বিবস্ত্র লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক পূর্বে লাশটি হাওরে গুম করে রাখা হয়েছিল। 

ওসি রাশেদ মোবারক আরও জানান, সিআইডির ক্রাইম সিন, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যদের খবর দেয়া হয়েছে। লাশটি ওসমানীনগর থানায় রাখা হয়েছে গোয়েন্দা বিভাগের লোকজনরা পরীক্ষা নিরিক্ষা করে ঘটনার ক্লু উদঘাটন করার চেষ্টা করা হবে। 

মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। লাশের পরিচয় জানা চেষ্টা চলছে বলে ও জানান ওসি।

Advertisement

সিলেট হাওর লাশ

Advertisement

আরও পড়ুন

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম