Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাথরঘাটায় ইউএনওর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

Advertisement

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৯:১৪ পিএম

পাথরঘাটায় ইউএনওর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

Advertisement

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবিরের গাড়ি ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বশির পঞ্চায়েত (৪০) নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাইনচটকি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোফাজ্জেল (৪২) নামের আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। পাথরঘাটা স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মোফাজ্জেলকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেছে।

নিহত বশির পঞ্চায়েত উপজেলার কাকচিড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের মো. খালেক পঞ্চায়েতের ছেলে ও আহত মোফাজ্জেলের বাড়ি ভোলা জেলায়।

খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির অফিসের কাজের জন্য বরগুনা যাচ্ছিলেন। বাইনচটকি নামক স্থানে তার গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাড়ায়চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মোটরসাইকেলের ড্রাইভার বশির পঞ্চায়েত (৪০) ও আরোহী মোফাজ্জেল আহত হন। 

পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্য কামাল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আহতদেরকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছিল। পথে বশিরের মৃত্যু হয়। মোফাজ্জেলের অবস্থা গুরুতর হওয়ায় বরগুনা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

Advertisement

বরগুনা

Advertisement

আরও পড়ুন

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম