Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদারগঞ্জে টাকা নিয়ে বিনামূল্যের বই বিতরণের সংবাদের প্রতিবাদ

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ১১:০৩ পিএম

মাদারগঞ্জে টাকা নিয়ে বিনামূল্যের বই বিতরণের সংবাদের প্রতিবাদ

Advertisement

টাকা নিয়ে বিনামূল্যের বই বিতরণের সংবাদের প্রতিবাদ জানিয়েছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, বইবাবদ কোনো টাকা নেয়া হয়নি।

গত ২ জানুয়ারি বুধবার যুগান্তর অনলাইন সংস্করণে ‘জামালপুরে টাকা ছাড়া মিলছে না বিনামূল্যের বই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ সংবাদের প্রতিবাদ জানিয়েছে উপজেলার পলিশা উচ্চ বিদ্যালয়, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়, পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয় ও ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

উল্লেখিত ৪টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ জানান, ১ জানুয়ারি বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে উল্লেখিত চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে বইবাবদ কোনো টাকা নেয়া হয়নি। প্রকৃতপক্ষে বিদ্যালয়গুলির কিছু সংখ্যক শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফি/সেশন চার্জ আদায় করা হয়েছে।

প্রতিবাদ লিপিতে চারটি বিদ্যালয়ের কর্তৃপক্ষ সংবাদটিকে অসত্য ও ভিত্তিহীন বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

Advertisement

জামালপুর

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

বাবা হওয়ার দুদিন পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বাবা হওয়ার দুদিন পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম