Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরগুনায় নারী নির্যাতন মামলায় পুলিশ সদস্য গ্রেফতার

Advertisement

Icon

বরগুনা ও দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৯:০৭ পিএম

বরগুনায় নারী নির্যাতন মামলায় পুলিশ সদস্য গ্রেফতার

পুলিশ। ফাইল ছবি

Advertisement

স্ত্রী নির্যাতনের দায়ে বরগুনা সদর থানায় পুলিশ কনস্টেবল সাখাওয়াতকে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। 

বরগুনা জেলার পুলিশ সুপারের নির্দেশে বরগুনা থানা পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। 

গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল পাথরঘাটা থানায় কর্মরত ও পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন। 

পুলিশ জানায়, সাখাওয়াতের পূর্বের আরও দুটি স্ত্রী আছে এটি গোপন রেখে বরগুনার তালতলীর কৃষক কবির খলিফার মেয়ে কলেজ পড়ুয়া রাবেয়াকে বিয়ে করেন। 

যৌতুকের দাবিতে ওই পুলিশ কনস্টেবল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে ভিকটিমের বাবা অভিযোগ করেছেন। পরে বুধবার তাকে গ্রেফতার করা হয়।
বরগুনা সদর থানার ওসি আবের মোহাম্মদ হোসেন পুলিশ কনস্টেবলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

বরগুনা সদর পুলিশ

Advertisement

আরও পড়ুন

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম