Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোবাইল কিনে না দেয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

Advertisement

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০১:৩২ পিএম

মোবাইল কিনে না দেয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

ফাইল ছবি

Advertisement

মোবাইল ফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আপন মিয়া (১১)।

রোববার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা গোরকমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আপন মিয়া একই এলাকার অটোরিকশাচালক আইনুল ইসলামের ছেলে। সে গোরকমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার জানায়, সে নিজ ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ও গোরকমণ্ডল ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন নিহত আপনের পরিবারের বরাত দিয়ে জানান, এক সপ্তাহ আগে বাবার কাছে মোবাইল কিনে দেয়ার বায়না ধরে আপন।

কিন্তু অটোরিকশাচালক বাবার মোবাইল কিনে দেয়ার সামর্থ্য নেই; তাই কয়েক দিন পর মোবাইল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন বাবা।

মোবাইল কিনে দিতে বিলম্ব হওয়ায় অভিমান করে রোববার সন্ধ্যায় সে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বলেন, আপনের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়েছেন তার মা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যাই মনে হচ্ছে বলে জানান ওসি।

Advertisement

ফুলবাড়ি ফাঁস আত্মহত্যা

Advertisement

আরও পড়ুন

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা ও শিশুসন্তানের

পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা ও শিশুসন্তানের

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম