Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ঈগল ধরে থানায় নিয়ে গেল পুলিশ!

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ১১:১২ এএম

ঈগল ধরে থানায় নিয়ে গেল পুলিশ!

গাইবান্ধার সদর উপজেলায় বিরল প্রজাতির ঈগল উদ্ধার। ছবি: সংগৃহীত

Advertisement

গাইবান্ধা সদর উপজেলায় বিরল প্রজাতির একটি ঈগল পাখি ধরে থানায় নিয়ে গেছে পুলিশ। ঈগল পাখিটির ওজন আনুমানিক ১৫ কেজি। বিরল প্রজাতির ওই ঈগল পাখিটি দেখতে থানায় উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

সোমবার রাতে সদরের রাচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রাম থেকে ওই ঈগল পাখিটি উদ্ধার করে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ওসি খান শাহরিয়ার জানান, সন্ধ্যায় সদরের তরফকাল গ্রামের একটি জমিতে বিরল প্রজাতির ওই ঈগলকে দেখতে পান স্থানীয়রা। এর পর পাখিটিকে তারা ধরে ফেলেন। ঈগলটি উড়তে পারছিল না।

এলাকাবাসী পাখিটি বেঁধে রেখে থানায় খবর দেন। ঈগলটিকে থানায় আনা হয়েছে, এটি গাইবান্ধা বন বিভাগে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Advertisement

ঈগল থানায় বাঁধা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম