Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কুমিল্লার পুকুরে মর্টার শেল

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১১:০৭ পিএম

কুমিল্লার পুকুরে মর্টার শেল

Advertisement

কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরনো অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার উপজেলার মোকাম ইউনিয়নের কামাল গাজী বাড়ির সামাদ মিয়ার মালিকানাধীন পুকুরে গোসল করার সময় শিশুরা এটা দেখে।

পরে স্থানীয়রা বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে খবর দিলে বিকালে পুলিশ এসে সেখানে অবস্থান নিয়ে সেনাবাহিনীকে অবহিত করে সহযোগিতা চায়।

দেবপুর ফাঁড়ির আইসি ইন্সপেক্টর মো.সাজ্জাদ হোসেন জানান, সামাদ মিয়ার পুকুরে শিশুরা গোসল করার সময় লোহা জাতীয় বস্তুটি দেখে। এ সময় স্থানীয় গ্রামবাসী এসে শেল জাতীয় বস্তু নিশ্চিত হয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে খবর দেয়। পরে এসআই  নন্দন চন্দ্র সরকার ও এএসআই  জহিরের নেতৃত্বে পুলিশের একটি দল বিকাল ৪টায় ঘটনাস্থলে অবস্থান নেয়।

তিনি জানান, এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। মুক্তিযুদ্ধের সময় এটার ব্যবহার হতে পারে।

তিনি আরও বলেন, ময়নামতি সেনানিবাসের বিস্ফোরক ইউনিটে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

কুমিল্লা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম