Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাটির তলটারে ভয় পাই: শামীম ওসমান

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৬:১৪ পিএম

মাটির তলটারে ভয় পাই: শামীম ওসমান

শামীম ওসমান। ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, পবিত্র কাবা ছুঁয়ে শপথ করেছিলাম পতিতাপল্লী পুনর্বাসনের মাধ্যমে উচ্ছেদ করব। আমাকে এক কোটি টাকার অফার দিয়েছিল, একদিনের জন্য নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাওয়ার জন্য। মেরে ফেলারও হুমকি ছিল।

তিনি বলেন, কিছু পত্রিকার মাধ্যমে আমাকে গডফাদার বানানোর চেষ্টা করা হয়েছে। আমার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রিত্ব দেয়ার কথা বলেছিলেন। আমি আমার শপথে স্থির ছিলাম এবং পুনর্বাসনের মাধ্যমে নারায়ণগঞ্জের কলঙ্ক পতিতাপল্লী উচ্ছেদ করেছিলাম। 

শামীম ওসমান বলেন, আমাকে বোমা হামলায় মেরে ফেলার চেষ্টা করা হল। আমার আশপাশে সব শেষ, কেউ নেই, যেখানে দাঁড়িয়েছিলাম তার ডাইনে বাঁয়ে সব উড়ে গেছে। আমি রক্তের ওপর শুয়েছিলাম। পুরো ছাদ আমার বুকের ওপর পড়েছিল। আমার মনে হল আমি মরে গেছি। কিন্তু ডানদিকের বুকে হাত দিয়ে আল্লাহর কালাম একটি তাবিজ দেখতে পেলাম। আমি বেঁচে গেলাম।

তিনি বলেন, আমি মাটির তলটারে বড় ভয় পাই। দুনিয়ার বাহাদুরি কয়দিনের। এই মুহূর্তে মারা গেলে কেউ আমার নাম ধরে ডাকবে না। বলবে লাশ। পরকালে ভালো রেজাল্ট করে পাস করতে আল্লাহর সৃষ্টির সেবা এবং তাকে ডাকছি। একবার নয়  একশ’বার বলব রাসূলের শানে বেয়াদবি করলে কল্লা ফালাইয়া দিমু। 

তিনি বলেন, কাদিয়ানীরা অমুসলিম কিনা? কি কি কারণে কোন্ যুক্তিতে অমুসলিম। আমি প্রয়োজনের এ ব্যাপারে সংসদে কথা বলব।  

সোমবার রাতে বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে বন্দর থানা উলামা পরিষদ আয়োজিত মহাইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

মাওলানা কবির হুসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ রশিদ, বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, কাউন্সিলর দুলাল প্রধান, সুলতান আহমেদ প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী।

Advertisement

শামীম ওসমান বন্দর আওয়ামী লীগ

Advertisement

আরও পড়ুন

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম