Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেনাপোল কাস্টমসে ১৭ কেজি স্বর্ণ চুরি: আটক ৫

Advertisement

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১০:৪৩ পিএম

বেনাপোল কাস্টমসে ১৭ কেজি স্বর্ণ চুরি: আটক ৫

Advertisement

বেনাপোল কাস্টম হাউসের ভোল্ট ভেঙ্গে ৮ কোটি টাকা মূল্যের  ১৭ কেজি সোনা চুরি যাওয়ার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে সন্দেহজনকভাবে কাস্টমসে কর্মরত ৪ জন এনজিও কর্মীকে আটক করেছে সিআইডি পুলিশ। এর আগে আজিবর নামে এক এনজিও সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে। 

আটককৃত এনজিও সদস্যরা হচ্ছে টিপু সুলতান (২৮), লাল্টু মিয়া (৪০), আসাদ (৩৫) ও সুলতান মোড়ল (৫৫)। এরা প্রত্যেকেই কাস্টমসের বিভিন্ন দফতরে এনজিও কর্মী হিসেবে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের সিআইডি দফতরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

কাস্টমস সূত্র জানায়, গত ৮ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি এবং ঘূর্ণিঝড় বুলবুল চলাকালে বেনাপোল কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামের নিরাপদ ভোল্ট ভেঙ্গে ১৭ কেজি সোনা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কিন্তু দীর্ঘদিনেও লুট হওয়া সোনা উদ্ধারে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় গোটা কাস্টমস বিভাগে চাপা ক্ষোভ বিরাজ করছে।

কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা (চ.দা.) মো. এমদাদুল হক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় গত ১১ নভেম্বর একটি মামলা দায়ের করেন।

চুরির ঘটনা জানার পরপরই কমিশনার ভোল্টের গোডাউনের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সর্দারকে দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া যুগ্ম-কমিশনার শহীদুল ইসলামের নেতৃত্ব ৯ সদস্যবিশিষ্ট একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার শহীদুল ইসলাম জানান, স্বর্ণ চুরির ঘটনায় সিআইডি মামলাটি তদন্ত করছে। তারা এ পর্যন্ত ৫ জনকে আটক করেছে। তবে তদন্তে দীর্ঘ সময় লেগে যাওয়ায় কাস্টমসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

Advertisement

বেনাপোল কাস্টম হাউস

Advertisement

আরও পড়ুন

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম