Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভারে পেট্রোল ঢেলে স্ত্রীকে পোড়ালো স্বামী!

Advertisement

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৫ পিএম

সাভারে পেট্রোল ঢেলে স্ত্রীকে পোড়ালো স্বামী!

নারী নির্যাতন। প্রতীকী ছবি

Advertisement

ঢাকার সাভারে রেখা (২২) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারীর দুলাভাই নুরুজ্জামান। 

পুলিশ সোমবার রাতে অভিযুক্ত কাউসারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। সোমবার সাভারের আমিন বাজার বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী নারীর দুলাভাই নুরুজ্জামান অভিযোগ করে বলেন, পাঁচ বছর আগে পারিবারিকভাবে রেখার সঙ্গে কাউসারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৮ মাস বয়সের একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই কাউসার ও তার বাবা বাদশা মিয়া ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। রেখা তাদের দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। 

এরপর থেকে যৌতুকের টাকার জন্য স্বামী ও শ্বশুরসহ বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে বেশ কিছুদিন আগে রেখা বাবার কাছ থেকে ৭০ হাজার টাকা এনে দেয় কাউসারকে। 

বাকি টাকা আদায়ের জন্য রেখাকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করে তার স্বামী ও শ্বশুর। টাকা দিতে অস্বীকার করলে সোমবার দুপুরে বাদশা মিয়া রেখার শরীরে পেট্রোল ঢেলে দেয়। তার স্বামী কাউসার দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে তার শরীরে ধরলে রেখার ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভতির্ করে।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় ভুক্তভোগীর স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেছে মনিরুজ্জামান। পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কাউসারকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে বলে জানান তিনি।

Advertisement

সাভার আগুনে পুড়িয়ে

Advertisement

আরও পড়ুন

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম