Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে আ’লীগপন্থীদের জয়

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৫ পিএম

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে আ’লীগপন্থীদের জয়

বরিশাল জেলা আইনজীবী সমিতি

Advertisement

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল জয় লাভ করেছে। একটি মাত্র সদস্য পদ ছাড়া বাকি ১০ পদে জয় পেয়েছে এই প্যানেল।

শুক্রবার ভোরে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ বছর ৮৬৬ জন ভোটারের মধ্যে ৭৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে অসিত রঞ্জন দাস ৩৯৬ ও সালাহ উদ্দিন সিপু ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে আবদুল খালেক মনা ৪৩৫ ভোট ও মো. আহাদ আলী খান ৪৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ খান ৪২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সদস্য পদে মো. গোলাম ফারুক ডাবি¬উ ৪০৯ ভোট, ইসতিয়াক কবির রকি ৪৭৭, রফিকুল ইসলাম ঝন্টু ৫১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সদস্য পদে বিএনপি সমর্থিত মঈনুল আবেদীন তুহিন ৩৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

Advertisement

বরিশাল জেলা আইনজীবী সমিতি

Advertisement

আরও পড়ুন

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটন মন্ত্রী

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটন মন্ত্রী

বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম