Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্বজাকের মঞ্জিলের ওরস

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৪ পিএম

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্বজাকের মঞ্জিলের ওরস

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্বজাকের মঞ্জিলের ওরস

Advertisement

সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ফরিদপুরের আটরশি বিশ্বজাকের মঞ্জিলে চার দিনব্যাপী বিশ্ব ওরস শরীফ শেষ হয়েছে।

লাখো জাকেরানের উপস্থিতিতে মঙ্গলবার ফজর নামাজ শেষে বিশ্বজাকের মঞ্জিলের গদিনশীন পীর পীরজাদা হজরত খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী আখেরী মোনাজাত পরিচালনা করেন।

এ সময় আমিন আমিন ধ্বনিতে পুরো বিশ্বজাকের মঞ্জিল আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গত শুক্রবার জুমার নামাজ শেষে হজরত মাওলানা শাহ সূফী ফরিদপুরী ছাহেবের রওজা মোবারক জিয়ারতের মধ্য দিয়ে শনিবার থেকে চারদিনের ওরস শুরু হয়।

ওরস শুরুর পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আটরশি বিশ্বজাকের মঞ্জিলে হাজার হাজার আশেকান, জাকেরান, ভক্তবৃন্দ সমবেত হতে থাকেন।

এ সময় ভক্তবৃন্দ নফল ইবাদত, কলেমা পাঠ, ওয়াজ-নসিহত, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার এবং হুজুরের কবর জিয়ারত করেন।

Advertisement

ফরিদপুর

Advertisement

আরও পড়ুন

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম