Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত, পুলিশের দাবি ডাকাত

Advertisement

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৭ এএম

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত, পুলিশের দাবি ডাকাত

মাগুরায় নিহত যুবকের মরদেহ দেখতে ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি: যুগান্তর

Advertisement

মাগুরার সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- মনিরুল ইসলাম লাবলু (৪০) ও দাউদ মোল্যা (৩৮)।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বরুণাতৈল গ্রামের একটি মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে মাগুরা, ফরিদপুর, রাজবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। নিহত মনিরুল ইসলাম লাবলু ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের গফুর মণ্ডলের ছেলে এবং দাউদ মোল্যা বোয়ালমারী উপজেলার হাটখোলারচর গ্রামের ওহাব মোল্যার ছেলে।

সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, দিবাগত রাত দেড়টার দিকে বরুণাতৈল গ্রামের একটি মাঠে আধিপত্য বিস্তার নিয়ে দুদল ডাকাত গোলাগুলিতে লিপ্ত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে মাগুরা, ফরিদপুর, রাজবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা, চারটি রামদা, একটি চাপাতি এবং একটি ছোরা উদ্ধার করেছে।

Advertisement

মাগুরা নিহত বন্দুকযুদ্ধ

Advertisement

আরও পড়ুন

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম