Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোচিং সেন্টারে গোপন বৈঠক, ৯ শিবিরকর্মী আটক

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩০ এএম

কোচিং সেন্টারে গোপন বৈঠক, ৯ শিবিরকর্মী আটক

ফাইল ছবি

Advertisement

বগুড়ায় কোচিং সেন্টারে গোপন বৈঠকের অভিযোগে শিবিরের ৯ কর্মীকে আটক করা হয়েছে।

বুধবার রাতে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টার থেকে তাদের আটক করে পুলিশ।

রাত ১০টার দিকে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করে। তবে তাদের নাম-পরিচয় বলতে রাজি হননি।

সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, বুধবার রাত ৮টার পর শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে শিবির নেতাকর্মীদের কোরআন শিক্ষার নামে গোপন বৈঠক চলছিল।

গোপনে এমন খবর পেয়ে কোচিং সেন্টার ঘেরাও করা হয়। সেখান থেকে এক আইনজীবীসহ শিবিরের ৯ কর্মীকে আটক করা হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Advertisement

রাজশাহী বগুড়া আটক

Advertisement

আরও পড়ুন

চকরিয়ায় অন্তত ৫ মিনিট ট্রেনের যাত্রাবিরতি চান ৮ উপজেলার বাসিন্দারা

চকরিয়ায় অন্তত ৫ মিনিট ট্রেনের যাত্রাবিরতি চান ৮ উপজেলার বাসিন্দারা

মানিক পশারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন ছোটভাই

মানিক পশারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন ছোটভাই

কোলে নবজাতক আর হাঁটুর নিচে ছিল ইয়াবা, দম্পতি গ্রেফতার

কোলে নবজাতক আর হাঁটুর নিচে ছিল ইয়াবা, দম্পতি গ্রেফতার

মন্ত্রীর অগোচরে গুদাম পরিদর্শন, শেষ রক্ষা হলো না সেই এপিএসের

মন্ত্রীর অগোচরে গুদাম পরিদর্শন, শেষ রক্ষা হলো না সেই এপিএসের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম