Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় বাস খাদে পড়ে ৩ যাত্রী নিহত

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৬ এএম

কুমিল্লায় বাস খাদে পড়ে ৩ যাত্রী নিহত

ফাইল ছবি

Advertisement

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী।

শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রমজান, শফিকুল, শাহীন মোল্লা। তাদের সবার বাড়ি ঢাকায়।

দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন জানান, খাদিজা পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।

সকাল ৭টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় রমজান, শফিকুল, শাহীন মোল্লা নামে তিন যাত্রী নিহত হয়।

আহত হয় অন্তত আরও ১৫ যাত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করছে।

Advertisement

কুমিল্লা নিহত দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

টাকা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী

টাকা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জঙ্গল সলিমপুর: সন্ত্রাসীর নামে শতকোটি টাকার খাস জমি রেজিস্ট্রি!

জঙ্গল সলিমপুর: সন্ত্রাসীর নামে শতকোটি টাকার খাস জমি রেজিস্ট্রি!

চোরাই গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় আটক ১

চোরাই গরু জবাই করে মাংস নিয়ে পালানোর সময় আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম