Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোংলায় ৩ চীনা নাগরিকসহ আটক ৫

Advertisement

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ১১:০৭ পিএম

মোংলায় ৩ চীনা নাগরিকসহ আটক ৫

মোংলায় ৩ চীনা নাগরিকসহ আটক ৫ জন

Advertisement

বাগেরহাটের মোংলায় ৩শ’ বোতল বিদেশি মদসহ ৩ চীনা নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের দুই সহযোগীকেও আটক করা হয়।

রোববার রাতে পশুর নদীর সুন্দরবন সংলগ্ন করমজল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। সোমবার সকালে ৫ জনকে মোংলা থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে মামলা করেছে।

পুলিশ জানায়, কোস্টগার্ডের একটি দল মোংলা বন্দর চ্যানেল ও পশুর নদীতে টহলকালে ‘এমভি রনি-১’ নামে একটি জালিবোটকে চ্যালেঞ্জ করলে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড ওই বোটটি আটক ও তল্লাশি চালিয়ে ৫০টি কাটুনে ৩শ’ বোতল চীনা হুইস্কি জব্দ করে। বিদেশি এ মদ বহনের অভিযোগে মোংলার মাবানা ট্যুর কোম্পানির বোর্ট ‘এমভি রনি-১’ জব্দ করা হয়েছে।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) তুহিন মণ্ডল জানান, এ ঘটনায় চীনা নাগরিক জেরি, জ্যাক জিয়াও, ফু হংসহ তাদের দুই সহযোগী বাংলাদেশি হাসনাত অফজাল ও বোটচালক রুমন শিকাদারকে আটক করা হয়েছে। চীনা তিন নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনে কর্মরত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চীনা পাসপোর্ট। মোংলা বন্দরে আসা একটি বিদেশি জাহাজ থেকে মেশিনারিজ পণ্যের সঙ্গে এসব হুইস্কি কর্মস্থলে নেয়া হচ্ছিল বলে জানা গেছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

বাগেরহাট

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম