যুবককে হত্যার পর লাশ ফেলল টঙ্গীর তুরাগে
Advertisement
যুগান্তর রিপোর্ট, টঙ্গী
প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০২:৪১ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
টঙ্গীর প্রত্যাশা ব্রিজ এলাকার তুরাগ নদ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবককে হত্যা করে তুরাগ নদের পানিতে ফেলে দেয়া হয় বলে জানায় পুলিশ।
বুধবার সকালে তুরাগ নদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে লাল রঙের ফুল হাতা গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রত্যাশা ব্রিজ এলাকায় তুরাগ নদে এক যুবকের মরদেহ ভাসছে, এমন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার একদল পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যায়। এর পর মরদেহটি উদ্ধার করে।
মরদেহের মুখসহ বিভিন্ন স্থানে পচন ধরে যাওয়ায় চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণার করা হচ্ছে ৪-৫ দিন আগে কে বা কারা ওই যুবককে হত্যা করে তুরাগ নদের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
