Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে বাসচাপায় দাদা-নাতি নিহত

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০২:৪৫ পিএম

রাজশাহীতে বাসচাপায় দাদা-নাতি নিহত

ফাইল ছবি

Advertisement

রাজশাহীর বাগমারা উপজেলায় বাসের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ ও তার নাতি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগমারার মুরারীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাবেদ আলী (৬৬) এবং তার নাতি মো. আবদুল্লাহ (৭)। মুরারীপুর গ্রামেই তাদের বাড়ি। জাবেদ ব্যাটারিচালিত ভ্যানচালক। দাদার ভ্যানে চেপে যাচ্ছিল শিশু আবদুল্লাহ।

বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে আত্রাইগামী একটি বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে দাদা-নাতি ঘটনাস্থলেই নিহত হন।

ভ্যানে অন্য কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করেছেন। আটক করেছেন বাসচালককেও। তবে পালিয়েছেন চালকের সহয়োগী।

ওসি জানান, দুর্ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ নিয়ে থানায় মামলা হবে বলেও জানান ওসি।

 

Advertisement

রাজশাহী নিহত দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

নেত্রকোনায় বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নেত্রকোনায় বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম