Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৮:৪৯ পিএম

নাটোরে জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মী গ্রেফতার

গ্রেফতার। প্রতীকী ছবি

Advertisement

নাটোরের সিংড়ায় গোপন বৈঠকের সময় নাটোর জেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা ছাত্রশিবির সভাপতিসহ জামায়াত-শিবিরের ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর শহরের চক গোপাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌর শহরের চক গোপাল এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। 
 
অভিযানে নাটোর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক বেলাল উজ্জামান ও জেলা ছাত্রশিবির সভাপতি মো. হামিদুর রহমানসহ জামায়াত-শিবিরের ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সেখান থেকে কয়েকজন পালিয়ে যায়। 
 
তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আটক জামায়াত নেতা বেলাল উজ্জামান সিংড়া উপজেলার শেরকোল রানীনগর গ্রামের বাসিন্দা ও বিলহালতি ত্রিমোহী অনার্স কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বলে জানা গেছে।

Advertisement

নাটোর জামাত শিবির

Advertisement

আরও পড়ুন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম