Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মমতাজকে নিয়ে স্ট্যাটাস দিয়ে ফেঁসে গেলেন যুবক

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১২:১৬ এএম

মমতাজকে নিয়ে স্ট্যাটাস দিয়ে ফেঁসে গেলেন যুবক

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম

Advertisement

সংগীত শিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার রাতে সাতক্ষীরার শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘গ্রেফতার যুবকের নাম মাছুম বিল্লাহ। তিনি শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংসদ সদস্য মমতাজ বেগমের উদ্দেশ্যে আপত্তিকর স্ট্যাটাস দেয় মাছুম বিল্লাহ।

স্ট্যাটাসটি চোখে পড়ে মমতাজ বেগমের পক্ষে সিঙ্গাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমানের।

গত বৃহস্পতিবার তিনি বাদী হয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

ওই মামলার প্রেক্ষিতে রোববার সাতক্ষীরা থেকে মাছুম বিল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

 

Advertisement

মমতাজ যুবক স্ট্যাটাস

Advertisement

আরও পড়ুন

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

নেত্রকোনায় সস্ত্রীক বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নেত্রকোনায় সস্ত্রীক বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম