Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোচিং খোলা রেখে জরিমানা গুনলেন সাতকানিয়ার ৩ শিক্ষক

Advertisement

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৯:৫১ পিএম

কোচিং খোলা রেখে জরিমানা গুনলেন সাতকানিয়ার ৩ শিক্ষক

Advertisement

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় তিন শিক্ষককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরে আলম।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন সাতকানিয়া মেইন রোডের ইংলিশ পয়েন্টের পরিচালক তামজিদুল ইসলাম (৩৩) এবং উপজেলার দক্ষিণ ঢেমশার কামাল উদ্দীনের ছেলে এক্সেল কোচিং সেন্টারের পরিচালক নাসির উদ্দীন (৩৫), উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বগিরুদ পাইকের ছেলে কেরানীহাট কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক রুবেল পাইক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখা হয়েছে- এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরে আলম।

অভিযানে সাতকানিয়া কলেজ রোডের এক্সেল কোচিং সেন্টারের পরিচালক নাসির উদ্দীনকে ২০ হাজার টাকা, সাতকানিয়া মেইন রোডের ইংলিশ পয়েন্টের পরিচালক তামজিদুল ইসলামকে ২০ হাজার টাকা এবং কেরানীহাট কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক রুবেল পাইককে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-ই-আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এ নির্দেশনা অমান্য করে কেউ কেউ কোচিং সেন্টার চালু রেখেছেন-এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুই শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে সাতকানিয়া থানার এসআই  ওমর ফারুক ও পেশকার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Advertisement

চট্টগ্রাম করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা ও শিশুসন্তানের

পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা ও শিশুসন্তানের

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম