Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাথরঘাটা হাসপাতালে মারা গেল অসুস্থ হরিণ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, বরগুনা

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৮:২৭ পিএম

পাথরঘাটা হাসপাতালে মারা গেল অসুস্থ হরিণ

হরিণ। ফাইল ছবি

Advertisement

বরগুনার পাথরঘাটা সংরক্ষিত হরিণঘাটা বনের মধ্যে থেকে অসুস্থ হয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে বনের নিরাপত্তা কর্মীরা।

উদ্ধার হওয়া হরিণটি অসুস্থতা দেখতে পেয়ে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টায় মারা যায় হরিণটি।

পাথরঘাটা বনবিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হরিণঘাটা সংরক্ষিত বনের নার্সারি এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে একটি চিত্রল হরিণ শুয়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করে পাথরঘাটা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার ভেটেনারি ক্লিনিকে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হরিণটি মারা যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ দাস বলেন, হরিণটির মুখের ডান পাশের নিচের একপাটি দাঁত ছিল না, মুখের জিহ্বার এক তৃতীয়াংশ পচে গেছে। তার ধারণা, মুখে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ ছিল হরিণটি। ক্ষুধার্ত ও পানিশূন্যতার কারণে দুর্বল হয়ে পড়েছিল। অন্তত সপ্তাহখানেক আগে থেকেই হরিণটি অসুস্থ বলেও ধারণা করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক হরিণঘাটা এলাকার একাধিক অধিবাসী জানান, পর্যটকদের প্রবেশাধিকার থাকায় বন্য প্রাণী ও সম্পদ নিরাপদ নয়। তাদের ধারণা হরিণ চোরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে থাকতে পারে এই মাদী হরিণটি।

এর আগে ৮ ফেব্রুয়ারি একই বনের মধ্যে একটি হরিণের গলিত দেহ উদ্ধার করে মাটি চাপা দিয়ে ছিল বলে বন কর্মকর্তা ও নিকটবর্তী গ্রামবাসী।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বৃহৎ এই বনের নিরাপত্তার জন্য যথাযথ বন প্রহরী নেই। মাত্র ৫ জন বনকর্মী দিয়ে দুই শিফটে এই বনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। মৃত হরিণটির দেহ মাটি চাপা দিয়ে চামড়াটি আলামত হিসেবে রাখা হয়েছে।

Advertisement

বরগুনা হরিণ

Advertisement

আরও পড়ুন

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম