Logo
Logo
×

Advertisement

সারাদেশ

করোনা প্রতিষেধকের গুজব, হোমিও চিকিৎসককে জরিমানা

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৮:৩৯ পিএম

করোনা প্রতিষেধকের গুজব, হোমিও চিকিৎসককে জরিমানা

করোনা প্রতিষেধকের গুজব, হোমিও চিকিৎসককে জরিমানা

Advertisement

খাগড়াছড়িতে নভেল করোনাভাইরাসের ভুয়া প্রতিষেধক সংগ্রহের প্রচারপত্র বিলির অভিযোগে এক হোমিও চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

জেলা শহরের পানখাইয়া পাড়ার জার্মান হোমিও হলে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার বিকালে অভিযানে নেতৃত্ব দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো। 

তিনি জানান, জার্মান হোমিও হলের চিকিৎসক নভেল করোনাভাইরাসের হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতিষেধক সংগ্রহের আহ্বান জানিয়ে একটি প্রচারপত্র বিলি করে মানুষকে বিভ্রান্ত করছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তা বা ক্রেতাদের প্রতারণার অভিযোগে এই জরিমানা করা হয়। এ সময় তিনি করোনা নিয়ে কাউকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।

Advertisement

খাগড়াছড়ি করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

পারমাণবিক বিক্রিয়ার অনুমতি রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম