Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বিয়েতে রাজি না হওয়ায় তরুণীর চুল কেটে দিল বখাটে

Advertisement

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৩:২৯ পিএম

বিয়েতে রাজি না হওয়ায় তরুণীর চুল কেটে দিল বখাটে

Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েতে রাজি না হওয়ায় এক তরুণীর (১৯) চুল কেটে দিয়েছে আল আমিন (২৫) নামে এক বখাটে।

শুধু তাই নয়, ওই তরুণীর দেহে দেয়া হয়েছে সিগারেটের আগুনের ছ্যাঁকা। শনিবার রাতে উপজেলার চামুরকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। এ নিয়ে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।  

স্থানীয়রা জানান, চামুরকান্দী গ্রামের ফয়েজ খন্দকারের বখাটে ছেলে আল আমিন ৬ মাস ধরে কামরানীর চর গ্রামের ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল।

কিন্তু এতে রাজি না হওয়ায় তার উপর ক্ষিপ্ত ছিল আল আমিন। শনিবার রাতে তরুনী বরপা থেকে বাড়ি ফেরার পথে কৃষ্ণপুরা গ্রামের কাছে এলে তাকে ৪/৫ জন যুবক রাস্তা থেকে তুলে আল আমিনের বাড়িতে নিয়ে যায়।

সেখানে নিয়ে বিয়ে করার জন্য চাপ দেয় আল আমিন। এতে রাজি না হওয়ায় আল আমিন ও তার সঙ্গীরা ওই তরুণীর চুল কেটে দেয় এবং হাতে ও গালে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়।

সেইসঙ্গে তাকে মারধরও করে। এরপর তাকে মেরে ফেলার জন্য বাড়ির পাশে মাঠে নিয়ে যায়। সেখান থেকে ওই তরুণী কৌশলে পালিয়ে এসে ঘটনা তার অভিভাবকদেরকে জানায়।

এ ব্যাপারে তানিয়ার মা মোমেনা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এখন পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আসামি গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Advertisement

চুল কেটে দিল বখাটে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম