Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অভয়নগরে চোরের ধারালো অস্ত্রে প্রাণ গেল সাবেক ইউপি মেম্বারের

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০১:৪৮ পিএম

অভয়নগরে চোরের ধারালো অস্ত্রে প্রাণ গেল সাবেক ইউপি মেম্বারের

ফাইল ছবি

Advertisement

যশোরের অভয়নগর উপজেলায় চোরের ধারালো অস্ত্রের আঘাতে আহত সাবেক ইউপি মেম্বার সুভাষিণী বিশ্বাস মারা গেছেন।  

খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।

সুভাষিণী বিশ্বাস উপজেলার সুন্দলী গ্রামের বাসিন্দা। সুন্দলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মেম্বার ছিলেন তিনি।

সুন্দলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ইকবাল হোসেন জানান, গত সোমবার সন্ধ্যায় সুভাষিণীর ঘরে চোর ঢোকে। চোর দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। ওই সময় চোরের হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। পরে পালানোর চেষ্টা করলে জনতা ওই চোরকে ধরে ফেলে।

সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কপিল জানান, চোরের দায়ের কোপে আহত সুভাষিণী বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা গেছেন।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, চোরকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

Advertisement

যশোর অস্ত্র সুভাষিণী বিশ্বাস

Advertisement

আরও পড়ুন

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

চরফ্যাশনে কৃত্রিম সংকট মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

সংকটেও মিলছে না ৪৮১৩ কোটি টাকা দুর্বল ব্যাংকে বিপিসির এফডিআর কার স্বার্থে

দুর্বল ব্যাংকে বিপিসির এফডিআর কার স্বার্থে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম