Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজারে চোরাবালিতে আটকা পড়ে ২ স্কুলছাত্রীর মৃত্যু

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৮:৩৩ পিএম

কক্সবাজারে চোরাবালিতে আটকা পড়ে ২ স্কুলছাত্রীর মৃত্যু

মাতামুহুরী নদী। ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকা পড়ে দুই স্কুলছাত্রী মারা গেছে।

মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলার কাকারা ইউনিয়নের লুটনী এলাকায় মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- কাকারা লুটনী এলাকার আবদুল মুনাফের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী ইয়াছমিন আক্তার ইজমা (১৪) ও শামশুল আলমের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী আসমাউল হুসনা মুন্নি (১১)। তাদের পারিবারের সদস্যরা জানিয়েছেন, তারা আপন মামাতো-ফুফাতো বোন।

কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শওকত ওসমান জানান, তারা চার স্কুলছাত্রী মঙ্গলবার বেলা দেড়টার দিকে মাতামুহুরী নদীর লুটনী পয়েন্টে গোসল করতে নামে। গোসল করতে নামার কিছুক্ষণের মধ্যে ইয়াছমিন ও আসমাউল হুসনা নদীতে তলিয়ে যায়।

এ সময় অপর দুই স্কুলছাত্রী খবর দিলে এলাকাবাসী গিয়ে বেলা আড়াইটার দিকে দু'জনের লাশ উদ্ধার করে।

Advertisement

কক্সবাজার চোরাবালি নিহত

Advertisement

আরও পড়ুন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

দুর্নীতিতে অভিযুক্ত হয়েও হলেন শ্রেষ্ঠ শিক্ষক বিতর্কিত নূরুল ইসলামের বিরুদ্ধে চলছে একাধিক তদন্ত

বিতর্কিত নূরুল ইসলামের বিরুদ্ধে চলছে একাধিক তদন্ত

খুলনার সন্ত্রাসীদের বিচিত্র যত নাম, অপরাধজগতে আড়ালে রয়েছে যেসব গল্প

খুলনার সন্ত্রাসীদের বিচিত্র যত নাম, অপরাধজগতে আড়ালে রয়েছে যেসব গল্প

২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ৮ অক্টোবর মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা

মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম